
(নুর আলাম বিপ্লব)
নোয়াখালী কবিরহাট উপজেলা বাঁধ পাহারা দিচ্ছে শত মানুষ, যাহার সঠিক সমাধান হওয়া দরকার।শুক্রবার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রিকশাওয়ালার দোকান এলাকায় গিয়ে এ পরিস্থিতি দেখা যায়। এ বাঁধ নিয়ে যেকোনো মুহূর্তে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।এদিকে বুধবারের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ছাত্র-জনতা বাঁধ কেটে দেওয়ার দাবিতে জেলার সদর উপজেলার সোনাপুর বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছেন। এসময় বক্তারা ওই বাঁধ কেটে দিয়ে জেলার জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, চরআলগী খালের বাঁধ না কাটলে নোয়াখালী জেলার পানিবন্দি মানুষের কষ্ট দুর হবে না। এছাড়া বুধবার ধানশালিক বাজারে ছাত্র-জনতার উপর যারা অতর্কিতে হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নোয়াখালী খালসহ জেলার ২৩টি খালের পুনঃখননে ৩২৪ কোটি ৯৮ লাখ টাকার প্রকল্প বরাদ্দ দেয় একনেক। তবে স্থানীয়দের দাবি, সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও তার দোসর ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান গং, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা, শাহাদাত হোসেন, ভাগিনা ফখরুল ইসলাম রাহাত নোয়াখালী খালের মুখে নিজেদের অবৈধ মাছের খামার (প্রজেক্ট) বাঁচাতে অপরিকল্পিতভাবে চরআলগী খাল খনন করে।এছাড়া এলাকায় ব্যাপক নদী ভাঙনের শিকার হয় স্থানীয়রা। ধানশালিক ইউনিয়নের স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, চরআলগী খাল খননের পর ব্যাপক ভাঙন তৈরি হলে প্রশাসন রিকশাওয়ালার দোকানে খালের মাঝে আড়াআড়ি বাঁধ দিয়ে ভাঙন রক্ষা করে।এখন জেলার বাসিন্দারা বন্যার পানি নিষ্কাশনে সেই বাঁধ কাটতে চাইলে এলাকাবাসী বাধার সৃষ্টি করে। সবাই লাঠি হাতে দিনরাত বাঁধ পাহারা দিচ্ছে। তারা পানি নিষ্কাশনের জন্য নিজেদের চলাচলের রাস্তাও কয়েকস্থানে কেটে দিয়েছে।এখন জেলার বাসিন্দারা বন্যার পানি নিষ্কাশনে সেই বাঁধ কাটতে চাইলে এলাকাবাসী বাধার সৃষ্টি করে। সবাই লাঠি হাতে দিনরাত বাঁধ পাহারা দিচ্ছে। তারা পানি নিষ্কাশনের জন্য নিজেদের চলাচলের রাস্তাও কয়েকস্থানে কেটে দিয়েছে।যার ফলে বর্তমানে পানি কমতে শুরু হয়েছে।
এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান কামাল উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে, অন্যদের ফোনে পাওয়া যায়নি।