1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাটে নিধন হচ্ছে ফসলী জমি, নোয়াখালী খালের পাড়,নিরবে বালু উত্তোলন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত

নুর আলাম বিপ্লব নোয়াখালী:
নোয়াখালী কবিরহাট উপজেলার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবন ধারন করে, প্রভাবশালী মাটি ব্যবসায়ীগণ নাম মাত্র মূল্য দিয়ে গরিব মানুষকে ভুল বুঝিয়ে কেটে নিচ্ছে আবাদি ফসলি ভুমির মাটি, যাহা বিক্রি করতেছে স্থানীয় ব্রিকফিল্ড গুলোতে, খোলা ট্রাকে করে দিনের বেলায় এই মাটিগুলো ব্রিক ফিল্ডে নেওয়ার কারণে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়ে দুর্ভোগে।স্থানীয় বাজারগুলোতে মানুষের চলাচলের হয় কষ্ট। নোয়াখালী মানুষের স্বপ্ন নোয়াখালী খাল, ১৪ ই জানুয়ারি রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় ঘোষবাগ ও ধানসিড়ি ইউনিয়নে, আলগি বাজার ও অলি মাঝির খেবার সাথে নোয়াখালী খালের পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা, মাটি ব্যবসায়ী বাবুল বলেন এই উপজেলায় সিন্ডিকেটের মাধ্যমে আমরা খোলা ট্রাকে মাটি টানি ও নদীর পাড় কাটি।স্থানীয় ধানসিড়ি ইউ,পি চেয়ারম্যান কামাল খান বলেন মাটিকাটা বালু উত্তোলন, খালের পাড় কাটা লোকগুলো আমার পরিচিত, যেহেতু নদীর পাড় কাটলে বর্ষাতে আবাদি ফসলে পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যাবে, আমি মাটি কাটা বন্ধ করার চেষ্টা করব, স্থানীয় কৃষক জসিম উদ্দিন বলেন খালের পাড় কাটার কারনে বর্ষাতে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হবে, এর সাথে প্রভাবশালীরা জড়িত থাকায় আমরা ভয়ে কিছু বলি না, এলাকায় ঘুরে দেখা যায় খোলা ট্রাকে মাটি টানার গাড়িগুলো অধিকাংশ কোম্পানীগঞ্জের মাটি ব্যবসায়ী বক্করের। এই ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( U,n,o) মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, আমি উপজেলায় নতুন এসেছি অনৈতিক বালু উত্তোলন, আবাদি জমি নিধন, যারা নোয়াখালী খালের পাড় কেটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park