
মো আলাউদ্দিন মিয়াজি
কচুয়া প্রতিনিধি
দীর্ঘ সতের বছর পর, চাঁদপুর বি. এন. পি ভোট ব্যাংক খ্যাত কচুয়া আসনের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ. ন. ম এহসানুল হক মিলনের আগমন কে কেন্দ্র করে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে কচুয়া উপজেলা বি এন পি সহ এর বিভিন্ন ইউনিট। তাই সকাল থেকেই মিলন বক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল সহ এর আশেপাশের এলাকাগুলো। প্রিয় এই নেতাকে বরণ করে নিতে হাজারো মটর বাইক নিয়ে শোডাউন দিতে ও দেখা যায় কচুয়া উপজেলা ছাত্রদল এবং যুবদল কে। সমাবেশের সফলতা কামনা আর প্রিয় নেতাকে স্বাগতম জানিয়ে ব্যানার আর ফেস্টুন ও ছেঁয়ে গেছে কচুয়ার অলি গলি। সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রীর আগমনে, যেন প্রাণ ফিরে পেয়েছে কচুয়ার সকল শ্রেণী পেশার মানুষ। সমাবেশের কার্যক্রম শুরু হলে বক্তব্য দিতে দেখা যায় কচুয়া উপজেলা বি এন পি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুদের কে। এসময় তাদের বক্তব্য উঠে আসে আওয়ামী শাসনামলের দমন-পীড়ন আর নির্যাতনের কথা..
সবশেষে প্রধান অতিথির বক্তব্য সাবেক এই প্রতিমন্ত্রী বলেন..
দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে নতুন এক কচুয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন