1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কক্সবাজার জেল গেইট হতে ৪হাজার ৮শ ইয়াবা বোঝাই ১টি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি( কক্সবাজার)

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ অনুমান ১৬.২৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জেল গেইটস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি কালো রংয়ের প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে দ্রুত পালানোর চেষ্টার একপর্যায়ে গাড়িতে থাকা দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। অতঃপর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের বাম পাশের সিটের নিচে নীল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে সর্বমোট ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ (যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১৭-৬৭৮৯) নগদ ১৫,৪০০/- (পনের হাজার চারশত) টাকা, ০২টি স্মার্ট ও ০১টি বাটন ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয়-
১) বদিউর রহমান (৫৩), পিতা-মৃত হাকিম আলী, মাতা-মৃত শের বানু, সাং-কচুবুনিয়া, ০৭নং ওয়ার্ড, টেকনাফ ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২) আব্দু রহিম (৩৮), পিতা-হোসেন আহমদ, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-পাতালিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park