1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা নাগরিক আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ-
আব্দুল্লাহ আল মামুন (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ কারাগার থেকে জামিনে আসা এক হত্যা মামলার আসামীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
আটক আসামী মোহাম্মদ হুসেন (২৫) টেকনাফ উপজেলার নয়াপাড়া মোছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
তিনি জানান, মোহাম্মদ হুসেন ট্রানজিট ক্যাম্পের কাটাতারের পাশে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। এই সময় স্থানীয়রা তাঁকে দেখে চিৎকার করে ডাক দিলে তিনি ও অপর এক দুষ্কৃতকারী পালানোর চেষ্টা করেন। পালানোর চেষ্টাকালে তাঁরা ২ রাউন্ড ফাঁকা গুলি করে।

আমির জাফর বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পাশ থেকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। তার সাথে থাকা অপর আসামি পালিয়ে যায়। আটক আসামির বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে সহযোগিতা করতে গিয়ে আব্দুল জলিল (৩২) ও মঞ্জুর আলম প্রকাশ ইলিয়াস (১৮) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park