1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঐতিহ্যবাহী হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর গভর্ণিং বডি নির্বাচন ত্রুটিপূর্ণ দেখে প্রার্থীর ভোট বর্জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৯০ বার পঠিত

মাহাবুব হাসান খান, স্টাফ রিপোর্টার

কাশিমপুরে ঐতিহ্যবাহী হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর গভর্ণিং বডি নির্বাচন ত্রুটিপূর্ণ জানিয়ে

স্কুল শাখার অভিভাবক সদস্য পদ থেকে নির্বাচন বর্জন ও সংবাদ সম্মেলন করেন অভিভাবক সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিন।

সোমবার(৫ ফেব্রুয়ারি)সন্ধ্যায় মহানগরীর কাশিমপুর থানা প্রেসক্লাব এর অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর গভর্ণিং বডি অভিভাবক সদস্য পদপ্রার্থী সুজা উদ্দিন। তিনি লিখিত বক্তব্যে বলেন, হাতিমারা হাই স্কুল শাখার কোড ২০২৮ এবং EIIN 108975 হলেও কলেজ কোড ২১৪২ এবং EIIN 109028 দিয়ে স্কুল শাখার গভর্ণিং বডি নির্বাচন করা হচ্ছে। যা নিয়ম বহিঃভূত এবং ত্রুটিপূর্ণ বলে দাবি করে তিনি। সংবাদ কর্মীদের তিনি জানায় গত গভর্ণিং বডির মেয়াদ কাল ১৬/০৩/২০২২ হতে ১৬/০৩/২০২৪ পর্যন্ত। বর্তমানে হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নতুন তফসিল ঘোষণা করা হয় ১৮/০১/২০২৪ এবং ভোট গ্রহণ হবে ১১/০২/২০২৪ যাহার ভোটার তালিকা চূড়ান্তভাবে হয়নি এবং কোন প্রতিষ্ঠানের নির্বাচন হবে উক্ত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে কোড এবং EIIN দিক থেকে হাতিমারা হাই স্কুল এবং হাতিমারা কলেজ দুটি সম্পন্ন রুপে আলাদা। তাহলে এখানে একসাথে নির্বাচন হয় কিনা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং উক্ত নির্বাচন তফসিল বাতিল এর বিষয়েও বিভিন্ন দপ্তরের দরখাস্ত দিয়ে অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো জানান, হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডি নির্বাচন ২০২৪ তফসিল বাতিল প্রসঙ্গে গাজীপুর জেলা প্রশাসক এবং গভর্ণিং বডি নির্বাচন ২০২৪ এর প্রিজাইডিং অফিসার বরাবর দরখাস্ত দেওয়া হয়েছে। যাহার অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা , জেলা শিক্ষা অফিসার গাজীপুর সদর, গাজীপুর, এবং উপজেলা নির্বাহী অফিসার গাজীপুর সদর গাজীপুর কাছেও দেয়া হয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর নির্বাচনের পূর্বে স্কুল কোড ও EIIN নাম্বার সংশোধন জন্য আবেদন ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। এবং বর্তমানের এই ত্রুটিপূর্ণ নির্বাচনকে বয়কট করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park