নুর আলম বিপ্লব নোয়াখালী প্রতিনিধি:-
কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসারের অবহেলার অভিযোগ উঠে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় কেন্দ্রে কামরুন নাহার শিউলী একরাম উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী পরীক্ষার মধ্যে হঠাৎ করে অসুস্থবোধ করে অজ্ঞান হয়ে যায় , মেয়েটি ২০ থেকে ৩০ মিনিট পড়ে থাকলেও সেখানে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার হাসিবুল ইসলাম কোন প্রকার মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করেননি।
এ সময় কেন্দ্র পরিদর্শনে যান অমৃত দেব নাথ
সহকারী কমিশনার (ভূমি) উনার সাথে সাংবাদিক নুরে আলম বিপ্লব ও ছিলেন । সাংবাদিক নুরে আলম বিপ্লব ঘটনাটি দেখেতে পেয়ে ট্যাগ অফিসার হাসিবুল ইসলামকে জিজ্ঞেস করেন পরিক্ষা কেন্দ্রে কোন মেডিকেল টীম নেই বা আসেনি, ট্যাগ অফিসার হাসিবুল ইসলাম বেশ রাগান্বিত ও উচ্চস্বরে বলেন এটা দেখার দায়িত্ব আমার না।
তিনি আরো বলেন এটার দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের।
পরে স্থানীয় বাজার থেকে একজন ডাক্তারকে ডেকে এনে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করেন কেন্দ্রের হল সুপারের দায়িত্বে থাকা জয়নাল আবেদীন। এ বিষয় জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দেব নাথ বলেন ঘটনাটির খবর পেয়ে আমি মেডিকেল টীম পাঠিয়েছি। যদিও সেখানে মেডিকেল টিম ৪০ থেকে ৫০ মিনিট পরে পৌঁছান।
ট্যাগ অফিসার হাসিবুল ইসলাম এর দায়িত্ব অবেলার কারণে পরীক্ষার্থী মেয়েটির প্রায় ৩০ মিনিট পরীক্ষায় লিখতে পারেনি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা ট্যাগ অফিসার হাসিবুল ইসলাম এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি এটি তার দায়িত্ব নয় বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার কল দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সাথে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করেন।