1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

এন বি আরের অতিরিক্ত শুল্কায়নে বেনাপোল বন্দরে অর্ধশতাধিক পচনশীল পন্যবাহী ট্রাক আটকা।।

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩১১ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ থেকে এনামুলহকঃ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের জারি করা নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারনে বেনাপোল বন্দরে মাছ ,ফল ও সবজি সহ প্রায় অর্ধশতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে প্রতিবাদ জানিয়ে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছে আমদানিকারকেরা।

বৃহস্পতিবার রাত ৯ টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ বিক্ষোভ করে আমদানি,রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এর্ন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন।

বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এর্ন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন সিনিয়র সহসভাপতি আবুল হোসেন জানান, গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পন্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরিন নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকগনের জন্য সুষম সুবিধা নিশ্চিত করণের কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ শুটকি, টমেটো, পান ও ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে নুন্যতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস। এতে লোকশানের কবলে পড়ে পণ্য চালান খালাস না নেওয়ায় বন্দরে আটকা পড়ে অর্ধশতাধিক খাদ্যদ্রব জাতীয় পচনশীল পণ্যবাহী ট্রাক।

আমদানিকারক শামিম গাজী জানান, এনবিারের নতুন এ মনগড়া আইনে তাদের ট্রাক প্রতি ৩ থেকে ৪ লাখ টাকা অতিরিক্ক গুনতে হবে। এতে আমদানি কুমবে এবং দেশে ভোগ্য পন্যের বাজার অস্তির হবে। বিষয়টি এনবিআরকে পূর্ব বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এর্ন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক জয়িাউর রহমান জানান, এনবিআরের জারিকৃত নতুন আদেশের অনুচ্ছেদ ৪ কাস্টমস মুল্যায়ন না করায় তারা পণ্য চালান খালাস নিতে পারছেনা। ২৪ ঘন্টার মধ্যে যদি সমস্যা নিরসনে কাস্টমস পদক্ষেপ না গ্রহন করে তবে শনিবার থেকে এপথে আমদানি,রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন।

আমদানিকারক উজ্বল বিশ্বাস জানান, আটকে থাকা পণ্য চালানের বিষয়ে কাস্টমস রোববার সিদ্ধান্ত দিবে জানিয়েছে। এতে তিন দিন ট্রাক আটকে থাকলে তাদের পণ্য গরমে পচে যাওয়ার ভয় রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, এনবিআরের নতুন আদেশ তারা কার্যকর করছেন। তবে কয়েকজন আমদানিকারক তারা অভিযোগ জানিয়ে পণ্য খালাস নিচ্ছেনা। আবার কেউ খালাস নিয়েছেন। তবে যারা পণ্য খালাস নেয়নি তাদের বিষয়ে রোববার উধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন জানান।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
ফোনঃ ০১৭১১৩৯৭৪৫৮
তাং২৯/০৬/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park