1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : আইজিপি

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

বিস্তারিত,
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি শুক্রবার বিকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এবং ঢাকা জেলার আশুলিয়ায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান ও ডিআইজি মোঃ মাহফুজুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুবুল আলম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ঈদুল আযহা উপলক্ষে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন, র‍্যাব, জেলা পুলিশসহ পুলিশের সকল ইউনিট একযোগে একসাথে কাজ করছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।

আইজিপি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। তিনি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park