
আলামিন, মহম্মদপুর, মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনেদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক লাখু শেখ,৫০ শতক জমিতে ক্যাপসিকাম ও ২৫ শতক জমিতে কিছু করলা ও আলু চাষ করেন। গত ০৮/০২/২০২৪ বৃহস্পতিবার ও জমিতে মুকুলসহ ছোট ছোট ক্যাপসিকাম দিয়ে জমিটি পরিপূর্ণ ছিল। গত ০৯/০২/২০২৪ শুক্রবার সকালে কৃষক লাখু জমিতে গিয়ে দেখেন জমির সমস্ত ফসল উপড়ে পরে আছে।ক্যাপসিকাম মরিচ গাছগুলোর প্রায় অর্ধেক ই নষ্ট হয়ে গেছে। এ ঘটনার তদন্ততে জানা যায়, লাখু শেখ এর সঙ্গে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কারোই খারাপ সম্পর্ক ছিল না । তাহলে কে বা কারা এই ষড়যন্ত্র করে লাখু শেখ এর সর্বনাশ করলো।বিষয়টি সরজমিনে পর্যবেক্ষন করতে আসেন, মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার ও ওসি মহোদয়।