1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

​একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা ৫ বোন: ব্রাহ্মণপাড়া পুকুরে ডুবে সাবেক প্রবাসীর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে হানিফ মিয়া (৫৫) নামের এক সাবেক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা মিয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত হানিফ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হানিফ মিয়া দীর্ঘ ১০ বছর প্রবাসজীবন কাটানোর পর শারীরিক অসুস্থতা নিয়ে ১৩ বছর আগে দেশে ফিরে আসেন। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। শারীরিক দুর্বলতার কারণে তিনি অন্যান্য মানুষের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না, খুব ধীরগতিতে চলাফেরা করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে হাবুডুবু খেতে থাকলে প্রতিবেশী কয়েকজন গোসল করতে নেমে তাঁকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
​ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হানিফ মিয়ার মৃত্যু হয়েছিল।
​একমাত্র ভাইকে হারিয়ে শোকে কাতর নিহতের বোন জোহরা বেগম বলেন, “আমরা পাঁচ বোনের একটাই ভাই, খুব আদরের ছিল। শারীরিক অসুস্থতার কারণে ভাইটি স্বাভাবিকভাবে হাঁটতে পারত না। প্রতিদিনই সে পুকুরে গোসল করতে যেত। আজ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়েই মারা গেল। ভাই হারানোর শোক আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না।”
​এ বিষয়ে চান্দলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ বলেন, “হানিফ মিয়া খুবই ভালো মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park