1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি নড়িয়া শাখায় সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৫ বার পঠিত

মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি,শরীয়তপুর।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা সদরের নড়িয়া বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি নড়িয়া শাখায় সেবা মাস (০১-৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি) উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি রোজ বুধবার বিকালে ব্যাংকের অভ্যন্তরে শাখা ব্যবস্থাপক জনাব মোঃ হাবিব সুলতান F A V P এর মূল আলোচনায় এবং মোঃ আমিনুর রহমান P O এর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূলফতগন্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল ও নড়িয়া উপজেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী জনাব মাওলানা কাজী আবুল বাশার।গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল হালিম ইবনে জালাল সহকারী অধ্যাপক ও উপজেলা প্রতিনিধি ঢাকা পোস্ট ৭১।
মূল আলোচক জনাব হাবিব সুলতান ইসলামী ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন,ইসলামী ব্যাংক তার পূরণো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আপনাদের (গ্রাহকদের) আস্থা আমাদের একান্ত প্রয়োজন। গ্রাহক সেবার নিশ্চয়তা দিয়ে তিনি ইসলামী ব্যাংকের পাশে থাকতে সকলের প্রতি অনুরোধ জানান। সর্বশেষ অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল এর দোয়া পরিচালনা ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park