1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাতের আঙুল উড়ে গুরুতর আহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল এলাকার পাবনারটেক পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন।
পুলিশ জানায়, শনিবার বিকেলে ইমরানের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park