1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

আনোয়ারায় অগ্নিকান্ডে ১৮ ঘর ছাই, অগ্নিদগ্ধ ৫, আর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
আনোয়ারায় আগ্নিকান্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে একই ঘরের দুইজনসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার(৫ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া আহমদ হাসান শাহ (রাহঃ) এর বাড়ীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে নারী পুরুষ ও শিশুসহ পাঁচজন আগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধরা হলেন মো. জামাল (৪০), তাঁর ভাই হেলাল (৩৫), জামালের মেয়ে নিহা (১৫), মেয়ে তানিয়া (৫) ও ছেলে হাসান (১০)। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।আনোয়ারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো জামাল তাঁর ঘরে ব্যাটারীচালিত অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত পৌণে দুইটার সময় বিদ্যুৎ থেকে আকস্মিক আগুন ধরে গেলে কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়েন সবাই। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে একে একে পুড়ে যায় ১৮টি ঘর।

আগুনে ক্ষতিগ্রস্থরা হল, মো. জামাল, মো. হেলাল, মো. বেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, মো. আমজাদ, মো. আনোয়ার, মো. মামুন, মো. আনিছ, মো. জসিম, মো. কাইয়ুম, মো. সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আবদুচ সালাম ও মো. ইউসুফের ঘর। ওইসময় পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ ইসহাক বলেন, জামালের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে ১৮টি ঘর পুড়ে গেল আগুনে অন্ততঃ ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে একটি ঘরের নগদ ৯০ হাজার টাকাও ছিল।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মং সইনু মার্মা বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কাজ চলছে।

নুরুল আবছার তালুকদার ০৫/০২/২০২৪ ইং

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park