
মাধবপুর প্রতিনিধি।
মাধবপুর পৌরসভাধীন গুমটিয়া মৌজার দাগ নং ১১৬৭ খতিয়ান নং ৪৫৮ জমিতে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে স্থাপনা তৈরি চেষ্টা করতেছে একটি কুচক্র মহল।
বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল কাইয়ুম ভূঁইয়া নামের এক ব্যক্তির জমি ,কারসাজি করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মাধবপুর পৌরসভার গেদু মিয়া এবং আব্দুল হামিদ গং দের নামে অভিযুক্ত গেদু মিয়া মাধবপুর পৌরসভার ছমির উদ্দিন খানের ছেলে আর হামিদ মিয়া পিতা মস্তু মিয়ার ছেলে।
ভুক্তভোগী আব্দুল কাইয়ুম জানান প্রায় ১৫ বছর পূর্বে আমার খরিদকৃত সম্পত্তি আমি ভোগ দখল করে আসছি কতিপয় ভূমিদূস্যুরা আমার এই জমি ভয় ভীতি দেখিয়ে এবং বিভিন্ন কারসাজির মাধ্যমে আমার ৫ শতক জমি দখল নেওয়ার চেষ্টা করছে আমি তাদেরকে বাধা দিলে তারা কোন পাত্তাই দিচ্ছে না আমি বাধ্য হয়ে আদালতে মামলা করি। আদালত আমার কথা শুনে ঐ জায়গায় ১৪৪ ধারা জারি করেন ।তারা আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে এই জায়গায় সাইড ওয়াল নির্মাণ করতেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যমেই ইনশাল্লাহ আমর জায়গা আমি পাব।