1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পঠিত

মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কাচারী মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সারোয়ার মাহমুদ কাইয়ুম , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক একলাছুর রহমান খান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীব,, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল, সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এইস আর হাবিব ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রহমান , পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম খান, সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,,,

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার মাধ্যমে তাদের ক্ষমতার গদি টিকিয়ে রাখতে চেয়েছিলো আওয়ামী লীগ সরকার। আমরা তাদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খুনি সন্ত্রাসীদের দল বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। অবিলম্বে আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park