1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

অবশেষে রুহিয়ায় দেড় ঘণ্টা পূর্বে প্রবেশপত্র পেল ৩৬ পরীক্ষার্থী

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পূর্বে অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) পেলেন রুহিয়া ডিগ্রি কলেজের সেই আন্দোলনকারী ৩৬ শিক্ষার্থী। গত ২৯জুন সকাল থেকে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে কান্নায় ভেঙ্গে পরা সহ রাস্তায় আগুন লাগিয়ে আন্দোলনের মধ‌্যে প্রতিবাদ গড়ে তুলেন। এ সময় ঠাকুরগাঁও সদর নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ও রুহিয়া থানা পুলিশ ঘটনার পরিস্থিতি শান্ত করে। রোববার (৩০ জুন) জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ২য় বর্ষ ১৫ জন আজ সকাল সাড়ে ৮ টায় অ্যাডমিট কার্ড পান। বাকি ১০ জনের পরীক্ষা বিকেলে হওয়ায় তাদের অ্যাডমিট কার্ড দুপুর দেড়টায় দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ও কলেজ ম্যানেজিং কমিটি মাধ্যমে অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা পরীক্ষা দিতে পারব কি না এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। পরীক্ষার আগে হলেও অ্যাডমিট কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত। রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, আমরা গতকাল শনিবার রাতেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি। আজকে সকাল ৮টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের হাতে দিয়েছি। তারমধ্যে জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ১৫ জন আজ রোববার সকাল সাড়ে ৮ টায় অ্যাডমিট কার্ড পান। বাকি ১০ জনের পরীক্ষা দুপুরে হওয়ায় তাদের পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড পৌছে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park