1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বিএনপি পরিস্কার ও পরিছন্ন রাজনীতি করে আগামীতে নতুন বাংলাদেশ গড়বে—আমির খসরু মাহামুদ চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৭৪ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।

মঙ্গলবার বেলা তিনটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের এবারের আসরটি ষষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলা সহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের ও পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪-১ গোলের বিনিময় পঞ্চগড় বিএনপি জয়ী হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park