1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ-
মোঃ জিহান

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় রায়পুরা সরকারি কলেজের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়ে। খেলায় নরসিংদী সিটি ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স একাডেমী দুটি দল মোকাবেলা করে।

খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ০৪-০০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী।

রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আহম্মেদ চৌধুরী মানিকের ব্যবস্হাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:শফিকুল ইসলাম,রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম, সিলেট এম. এ.জি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সম্পাদক নাজমুল হক বইয়া মোহন, যুব বিষয়ক সম্পাদক কাজে আসাদুর রহমান মিলন উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ মোল্লা,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,ও যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park