1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৫৬ বার পঠিত

মিজানুর রহমান
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ-

জুলাই বিপ্লবের বীর শহীদ ওয়াসিম আকরাম স্মরনে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮নভেম্বর) ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ব্যবস্থাপনা বিভাগ বনাম সমাজবিজ্ঞান বিভাগ অংশগ্রহন করে।
সেমিফাইনালে বাংলা ডিপার্টমেন্ট কে হারিয়ে ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাববিজ্ঞান কে হারিয়ে সমাজবিজ্ঞান ফাইনালে উঠে।
ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ইলিয়াস স্যার।
এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব আনোয়ার মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ ওয়াসিম স্মরনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ঢাকা কলেজে ভর্তি হওয়া ২০২৩-২০২৪ সেশনের নবীন ছাত্রদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ছিল। সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট বনাম রসায়ন মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়।
মোট ১৬ টি ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দুই গ্রুপে ভাগ হয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর খেলা গুলো অনুষ্ঠিত হয়।

খেলা গুলো দক্ষ ভাবে পরিচালনা করেছেন মোঃ পারভেজ খন্দকার, মোঃ শরিফুল ইসলাম, আবু নাঈম, রুবায়েত হাসান, মোহাম্মদ হিমেল, আবু সাঈদ, জাহিদ হাসান, কাউসার, শাফায়েত, রিফাত, মুশফিক প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park