1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মরণ কে স্মরণ করো (উর্দু কবিতার অনুবাদ)

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৮৪ বার পঠিত

আব্দুল হালিম ইবনে জালাল

মরণ কে ভেবেছো গাফেল এটা বোধ হয় জীবনের শেষ,
আসলে মরণ জীবনের শুরু যা অন্ত হীন আর অশেষ।
এই জীবনে সবাই মুসাফির পরকাল তার শেষ ঠিকানা,
কেউ কেউ যাবে আগে ভাগে আবার কারো পিছে রওয়ানা।

মুসাফির সে যেখানে ই থাক জন্ম ভূমি টা স্মরণে তার,
খাঁচা বন্দী হলেও বুলবুল বাগান টা থাকে স্মৃতিতে যার।
পুষ্পের বাগান মরু ভূমি হবে বুলবুলি কে বলে দাও,
পর জীবনের চিন্তা করে নিজেকে উৎসর্গ করে নাও।

শক্তি শালী রাজা বাদশা রা বিগত হলো এ ভূবন থেকে,
বিশাল বিশাল প্রাসাদ গুলো একটাও নাই আজ টিকে।
সুন্দরী সব রাজার রাণী আর রাজার কন্যারা আরো,
সবার দেহ মাটিতে পঁচেছে একটুও নাই চিহ্ন কারো।

জীবন টা হলো অল্প সময়ের কেবল স্বপন একখানা,
মরণ হলো সেই স্বপনের ব্যাখ্যা ছাড়া আর কিছু ই না।
কেমন রসদ নিলে মুসাফির ভ্রমণ টা যে দীর্ঘ খুব,
কষ্টের সাগরে নাও ভাসালে,তুফানে তো দিচ্ছো ডুব।

দেখে নাও মাঝী তোমার নৌকা,দেখো সেটা ভালো করে,
গভীর সাগরে তোমার নৌকা,ডুবেনা যেন চির তরে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park