1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টারঃ-

সাভারে শারদীয় দুর্গোৎসব- ২০২৪ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২রা অক্টোবর) বিকালে যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন এবং সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু। অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকটি পূজার মন্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।এ সময় প্রধান অতিথি জামাল উদ্দিন সরকার বলেন, আপনারা হিন্দুরা শত শত বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন। সুতরাং আপনাদের কিসের ভয়? কেউ আপনাদের পূজা মন্ডপ ভেঙে দিতে আসলে কিংবা কোন ধরনের চক্রান্ত করলে আপনারা এবং আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। আপনারা যেমন এই দেশের নাগরিক আমরাও তেমন এই দেশের নাগরিক। অধিকার সমান। কে কোন ধর্মের মানুষ সেটা বড় বিষয় নয়। বড় বিষয় আমরা সবাই বাংলাদেশী। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাভার উপজেলা বিএনপি আপনাদের পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ। আপনাদের ভয়ের কোন কারণ নেই।আমরা পাশে আছি। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ও একই কথা ব্যক্ত করেন। তারা বলেন, আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা পাশে আছি। কেউ আপনাদের কোন ক্ষতি করতে পারবেনা। মতবিনিময় সভায় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা আপনাদের দূর্গা পূজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কেউ যেন আপনাদের কোন প্রকার ক্ষতি করতে না পারে সেদিকে যেমন আপনারা সজাগ থাকবেন, তেমনি আমরাও সজাগ থাকবো। আপনারা এবং আমরা হাতে হাত রেখে দায়িত্ব পালন করলে সুষ্ঠুভাবে পূজা শেষ করতে পারবেন। আপনাদের যেকোনো ধরনের সহযোগিতায় আমরা পাশে আছি। মতবিনিময় সভায় সাভার উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park