
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টারঃ-
গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া শ্রী শ্রী করুনাময়ী মন্দির প্রাঙ্গনে ২২তম ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানবতার কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর এ কীর্তন অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন।
১২ নভেম্বর মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠান্তে শুভ অধিবাস কীর্তন। অধিবাস কীর্তন পরিবেশন করে করুনাময়ী সম্প্রদায়। ২৭ ও ২৮ নভেম্বর থেকে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম কীর্তন ২৯ নভেম্বর শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু।
হিন্দুধর্মের মানুষ বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র বা ভগবান কৃষ্ণ মন্ত্র ১৬ টি শব্দের যোগ ব্যক্তি মনে শান্তি প্রশান্তি এনে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শান্তি সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যা আমাদের অবাঞ্চিত উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা করে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মুক্তির পথ পাওয়া যায়। আত্মাকে অতীত কর্ম থেকে শৃংখল থেকে মুক্ত করা যায়। হরে কৃষ্ণ মন্ত্র একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা মানুষের আত্মা উপলব্ধি ও আধ্যাত্মিক জ্ঞানের পথে পরিচালনা করে। হরে কৃষ্ণ নাম মনের শান্তি, আনন্দ, ঐশ্বরিক প্রেমে একমাত্র আলোর পথ হরে কৃষ্ণ নাম কীর্তন।
৩০ নভেম্বর রবিবার কুঞ্জভঙ্গ, জলকেলি, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।