1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরে নবারুণ পাবলিক স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

শেরপুর(স্টাফ রিপোর্ট)

আজ সোমবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।

শেরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ পাবলিক স্কুলে আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০:৩০ মিনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন উপলক্ষ্যে নবীজির জীবন,কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ার হাবিব কমল স্যারের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিক জনাব খুরশিদ আলম রিনু নবীজির জীবন ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে একক ও দলীয় নাতে রাসূল পাঠ করেন অষ্টম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া, তিশা প্রমুখ। এরপর আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোঃ আক্তারুজ্জামান উজ্জ্বল, সিনিয়র শিক্ষিক মাওলানা মোঃ নিজাম উদ্দীন, এম এ আজিজ মদিনা প্রমুখ। যাদের বক্তব্যে ওঠে আসে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়। এরপর সকলকে নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park