1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

দুর্গাপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ-

বন্যা দুর্গতদের জন্য সহায়তা, বিএনপি‘র প্রতিষ্ঠাতা,বাঙ্গালীর রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার মাধ্যমে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজারে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যাপি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে ওয়ার্ড বিএনপি‘র সভাপতি সাহাদাৎ হোসেন হৃদয় এর সভাপতিত্বে, পৌর বিএনপি‘র যুগ্নআহবায়ক রিয়াজুল করিম এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পৌর বিএনপিপ‘র সাবেক সভাপতি মো. রৌশন আলী, পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গনি, যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়ালিউল্লাহ্ সাচ্চু, মো. এমরোজ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রমীক দলের নেতা আলীউল আজিম, ছাত্রনেতা সানী ঢালী, উছমান গণি, ওয়াসিম হাওলাদার, মো. শাহ আলম।

বক্তারা বলেন, দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, সারাদেশেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে। বিএনপি ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী। দেশের ১২টি জেলার মানুষ আজ ভয়াবহ বন্যায় চরম ক্ষতিগ্রস্থ, আসুন নিজ নিজ সামর্থ অনুযায়ী তাদের সহায়তা করি। মনে রাখবেন, আ.লীগের নোংরা রাজনীতি যেনো, বাংলার আকাশে আর ফিরে না আসে। পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে, দেশের প্রতিটি অঞ্চলে বিএনপিকে নতুন ভাবে সাজাতে সকলকে আহবান জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park