
নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার বীচ ঝিনুক ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে আওয়ামী দূ:শাসনে কারা নির্যাতিত ও নব নির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা নির্ভয়ে চাঁদাবাজি বিহীন ব্যবসা করবেন। কক্সবাজারে আর কোন চাঁদাবাজি করতে দেওয়া হবেনা। আমাকে আওয়ামী লীগের চাঁদাবাজ দালালরা ব্যবসা করতে দেইনি আমার দোকান কেড়ে নেওয়া হয়েছে। আমি সহ সকল ব্যবসায়ী চাঁদাবাজি বিহীন নির্ভয়ে ব্যবসা করবেন। আমি আপনাদের জন্য সর্বদা পাশে থাকব। সকল চাঁদাবাজি কক্সবাজার সী বীচ থেকে উৎখাত করার হুশিয়ারি উচ্চারণ করেন নব নির্বাচিত এই ব্যবসায়ী নেতা।