1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পঠিত

উপজেলা প্রতিনিধি
মো:মাহবুব হাসান (আরমান )

মঙ্গলবার (২০ আগস্ট) শেষ বিকেলে মহিপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে মহিপুর থানার আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী এবং প্রধান বক্তা ছিলেন মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে দল-মত নির্বিশেষে সকল অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park