1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সীমান্ত দিয়ে ভারত যাওয়া ছিল সাজানো নাটক : মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একটি চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন নাটক সাজিয়ে সীমান্ত দিয়ে ভারত যাওয়া প্রচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যে সরকার পতিত হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন নাটক সাজিয়ে তা প্রচার করছে। কয়েক দিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ চলে যাচ্ছিলেন ভারতে। তারা একসঙ্গে জড়ো হয়েছিলেন। প্রশাসনের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে তারা পরিষ্কার বলেছেন যে এটি একটি নাটক।

বুধবার (১৪ আগস্ট) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তারা সবাই খালি হাতে, সঙ্গে তাদের স্ত্রী-কন্যা-সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছেন যে তারা চলে যাচ্ছেন। এটা একটা নাটক করা এবং ওই পারে একটি ধারণা দেওয়া যে তারা এখানে নির্যাতিত হচ্ছেন; তারা এ দেশে থাকতে পারবেন না। আপনারা দেখেছেন যে আমাদের দল এসব ঘটনা প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মী ছুটে বেরিয়েছেন। সে কাজটি করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত আছে আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা সব ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। ইতোমধ্যে আমাদের এখানে একজনকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদের ব্যবহার করতে না পারে। একই সঙ্গে মানুষকে যেন ব্যবহার করতে না পারে।

মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে এখানকার সনাতন ধর্মের মানুষ আছেন তাদের অনুরোধ করব আপনার গুজবে কান দেবেন না। ইন্সুরেন্স ছড়াবেন না, প্রভাবিত হবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে দায়িত্ব আমাদের। সে দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন। বর্তমান সরকারকে আপনারা সবাই সহযোগিতা করবেন এটাই অনুরোধ আপনাদের কাছে।

এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park