
(মহেশখালী সংবাদদাতা)
৩১ জুলাই ২৪ ইং
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগকে সু-সংগঠিত করণ, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গনমানুষের প্রিয়নেতা, কর্মীবান্ধব সংগঠক, জননেতা মোহাম্মদ সাইফুল কাদিরকে প্রধান করে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সময়ের প্রেক্ষাপটে যোগ্য নেতাকে টিম প্রধান করায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা এ,কে,এম আজিজুল হক চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক দুলাল কান্তি দাসকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন-বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা। তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, যোগ্য নেতাকে টিম প্রধান করায় দলের সকল নেতাকর্মীরা উজ্জিবিত হবে এবং দল আরো সু-সংগঠিত হবে।