1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

রাজশাহীর বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, মমতাজ আক্তার বেবী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

মোঃ আতাউর রহমান বাগমারা প্রতিনিধি (রাজশাহী)

রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারনা। নিজের পক্ষে ভোট চেয়ে গ্ৰামে গ্ৰামে ঘুরছেন প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারনায় জোর দিয়েছে প্রার্থীরা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন ভবানীগঞ্জ পৌরসভার মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মমতাজ আক্তার বেবী। তিনি গত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সেই থেকে উপজেলাবাসীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সংগঠিত করছেন। সেই সাথে নানান প্রকার প্রকল্পের কাজও বাস্তবায়ন করছেন। বিগত ৫ বছর উপজেলা জুড়ে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করাই জনপ্রিয়তায় নিজেকে এগিয়ে রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, মমতাজ আক্তার বেবী। এবার তিনি প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্য প্রার্থীরা সরাসরি নির্বাচনী প্রচারণা চালালেও, মমতাজ আক্তার বেবীর ক্ষেত্রে ঘটেছে একটু ভিন্নতা। মমতাজ আক্তার বেবী ভোটারদের মাঝে নিজে গিয়ে তার প্রজাপতি মার্কায় ভোট চাচ্ছেন।শুধু ভোট নয় তিনি বিগত ৫ বছর থেকেই ভোটারদের সাথে রয়েছেন। এবার আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করছেন, মমতাজ আক্তার বেবী। মমতাজ আক্তার বেবী,প্রতীক পাওয়ার পর থেকেই ব্যাপক ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মমতাজ আক্তার বেবী বলেন, আমি সততা আর নিষ্ঠার সাথে ভোটারদের দেয়া দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও প্রার্থী হয়ছি। আমি আশাবাদী দলমত নির্বিশেষে ভোটাররা আমার প্রজাপতি প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবেন। ভোটাররা আমাকে নির্বাচিত করে উপজেলার অবশিষ্ট কাজ বাস্তবায়ন করার সুযোগ দিবে বলে আশা করছি। মমতাজ আক্তার বেবী আরো বলেন, বাগমারা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে পুনরায় সেবা করার এবং উপজেলাকে ডিজিটাল ও স্মার্ট উপজেলায় রূপান্তর করার সুযোগ দিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park