1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম মণি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বুধবার বরগুনার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাননীয় চীফ হুইপ।

এ সময় তিনি খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

টুর্নামেন্টের মেগা ফাইনালে ডৌয়াতলা ক্লাব ও পিরোজপুর ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে টাইব্রেকারে ডৌয়াতলা ক্লাবকে পরাজিত করে পিরোজপুর ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং এলাকায় ক্রীড়া সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park