1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বেনাপোল চেকপোস্টে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা ফিরেছে যাত্রীদের স্বস্তি।

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্টের কাস্টমস ও ইমিগ্রেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের অননুমোদিত প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় চেকপোস্ট এলাকায় আগের তুলনায় শৃঙ্খলা ও শান্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন পাসপোর্ট যাত্রীরা।
কাস্টমসের সহকারী কমিশনারদের (এসি) তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন আরও (রাজস্ব কর্মকর্তা) হাফিজুর রহমান, মমেন্দ্র মিত্র ও বাজির উদ্দিন। এ ছাড়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে রয়েছেন তপন, তাপস, মিজানুর রহমান, আরিফুর রহমান, মোরশেদা ও খাইরুল ইসলাম। তাঁদের সঙ্গে দায়িত্ব পালন করছেন কাস্টমসের সাব-ইন্সপেক্টর ও ১৫ জন সিপাহি।
অন্যদিকে, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুর রহমান। বন্দর এলাকায় আমর্ড আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওসি শন্তুু বিশ্বাসের নেতৃত্বে ৪৪ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ও সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের পর থেকে বহিরাগতদের অননুমোদিত প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছেন। এতে পাসপোর্ট যাত্রীদের চলাচলে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন একাধিক যাত্রী।
ঢাকার ডেমরা এলাকার পাসপোর্ট যাত্রী সুবহান ও আরাফাত এবং তাঁর স্ত্রী মেহেরজান। খুলনার বয়রা এলাকার যাত্রী বাকিবিল্লাহ, পরিতোষ ও আমির আলী জানান, তাঁরা কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রমে সারিবদ্ধভাবে পার হয়েছেন। তাঁদের মতে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকায় যাত্রীদের ভোগান্তি কমাতে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে, কাস্টমস এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে ভবনের চারপাশে উঁচু নিরাপত্তাবেষ্টনী নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা সহকারী কমিশনার আজহার উদ্দিন।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, “যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আর্মস ব্যাটালিয়নের ওসি শান্তুনী বিশ্বাস বলেন, “বন্দরের প্রবেশদ্বারে পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”
কাস্টমসে নিরাপত্তা জোরদারের ফলে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তা হাফিজুর রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park