1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পোরশা উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৩ সদস্যের কমিটি গঠন, সভাপতি আলাউদ্দিন শাহ্ ও সম্পাদক ওবায়দুল্লাহ্ মারুফ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলাউদ্দিন শাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল্লাহ্ মারুফ দায়িত্ব পেয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) পোরশা উপজেলা রিপোর্টার্স ইউনিটির এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হক রেজা, সাংগঠনিক সম্পাদক হিসেবে আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে সবুজ আলী, দপ্তর সম্পাদক হিসেবে আরিফুল হক সাহিন এবং প্রচার সম্পাদক হিসেবে ওবায়দুল্লাহ্ মনোনীত হয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন সুনীল কুমার, তুষার রেজা, রবিউল আওয়াল, শাহীন আকতার মুন্না ও ফখরুল ইসলাম নয়ন।
নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান এবং পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park