1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণমানুষের আস্থা ও ভালোবাসায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি নিকলীতে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় আলোচিত ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্ত আদেশ উচ্চ আদালত থেকে প্রত্যাহার। টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২৮০০ পরিবারের পাশে, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নিকলীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলা: প্রধান আসামি সাকিব গ্রেপ্তার কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়ন ও দলীয় শৃঙ্খলায় অগ্রাধিকার: বামনায় বিএনপির কর্মীসভায় চীফ হুইপ নুরুল ইসলাম মণি। দীর্ঘ ২৬ বছর পর দখলমুক্ত হলো বাঘাসুরা আনসার ও ভিডিপি ক্লাব সমিতি ও সঞ্জীবন কেন্দ্রের জমি। কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে, গড়বে মাদকমুক্ত সমাজ: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দেওগাঁও এলাকাবাসি

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভার উপজেলার সাভার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ( দেওগাঁও ) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্যোক্তা, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী , সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাভার থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্র নেতা জনাব ইমতিয়াজ আহম্মেদ শাহীন । শনিবার ( ১০ অক্টোবর ) সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষিবিদ আবু আদনান সেলিম । পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের মেম্বার মোঃ মজিবর রহমান, সাভার ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মনোয়ারা আক্তার, মোঃ তাজিমুদ্দিন টুকু, বিএনপি নেতা মোঃ দুদু মিয়া, মোঃ আবদুল মতিন, দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের শিক্ষক মাকসুদ উল্লাহ মামুন, মোঃ বিল্লাল হোসেন, রবিউল ইসলাম রবি,আবুল কালাম,মোঃ আমিনুল ইসলাম, মোঃ নাদিম হোসেন, মোঃ বাবু,মোঃ রুবেল সহ এলাকার গণ্যমান্য ও সচেতন ব্যক্তিবর্গ । ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিন হোসেন ।
পরিচ্ছন্নতা অভিযানের আওতায় রয়েছে বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা । মশার বংশবিস্তার উপযোগী স্থান চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে অবহিত করা । পাশাপাশি বাড়ির আশপাশে যেন কোন পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয় এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে । স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,সাভার ইউনিয়নের চার নং ওয়ার্ডে ( দেওগাঁও ) এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ অনেক খুশি । তারা এই ধরনের কাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে এর দাবী জানান ।
দীর্ঘদিন পর এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি এলাকার পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যকর হবে । এ উদ্যোগের জন্য তারা পরিষ্কার – পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকারী প্রতিটি মানুষকে ধন্যবাদ জানান । বিশেষ করে কৃষিবিদ আবু আদনান সেলিম , মোঃ জাহাঙ্গীর আলম ও ইমতিয়াজ আহমেদ শাহীন কে তারা অনেক ধন্যবাদ জানান । আয়োজককারীদের কাছ থেকে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা তাদের রয়েছে । একই সঙ্গে এলাকাবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান , শিক্ষা প্রতিষ্ঠান এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়েছে ।
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সকল সাধারণ জনগণ ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park