1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সাভার উপজেলার সকল মানুষের জন্য সেবা হবে সহজলভ্য এবং নিশ্চিত করবো জবাবদিহিতা – মোঃ তমিজ উদ্দিন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টার

সাভার উপজেলার প্রতিটি মানুষের জন্য উপজেলা ভিত্তিক যে সকল সেবা আছে তা সহজলভ্য করা হবে । উপজেলার যে কোন সেবা পেতে কোন মানুষকে হয়রানির শিকার হতে হবে না । কোন দালাল ধরতে হবে না । সেই সাথে সকল বিষয়ে নিশ্চিত করা হবে জবাবদিহিতা । এমন কথাগুলোই বলছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তমিজ উদ্দিন । যুব সমাজকে সাথে নিয়ে সাভার উপজেলা থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন তিনি । ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই তমিজ উদ্দিন । এর ফলে তিনি গুমের স্বীকার হয়েছিলেন । বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ঐ সময়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন এবং তারই ফলস্বরূপ পরের দিন তমিজ উদ্দিনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় । জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন বীর যোদ্ধা তরুণ এই ছাত্র নেতা ।
​রাজনীতির কলুষিত চর্চা থেকে সম্পূর্ণ ভিন্ন ধারার এক রাজনীতি উপহার দিয়েছেন মোঃ তমিজ উদ্দিন । দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে নেই কোনো প্রকার মাদক ব্যবসায় বা মাদক ব্যবসায় নিয়ন্ত্রণের অভিযোগ, অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারের ন্যূনতম অভিযোগ ।
​ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অত্যন্ত আস্থাভাজন, বিশ্বস্ত ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোঃ তমিজ উদ্দিন । ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক সমর্থনে তমিজ উদ্দিন সাভারের প্রতিটি ঘরের তরুণ সমাজকে সুসংগঠিত ও একতাবদ্ধ করে সমাজকে আলোকিত করার চেষ্টা করছেন ।
রাজনীতিতে অনেকের পথচলা শুরু হয় পারিবারিক ঐতিহ্য, সামাজিক বাস্তবতা কিংবা ব্যক্তিগত কোনো ঘটনার মধ্য দিয়ে । তবে তমিজ উদ্দিনের রাজনৈতিক পথচলার গল্পে রয়েছে শৈশবের রাজনৈতিক অনুরাগ, আদর্শের প্রতি বিশ্বাস এবং রাজনীতির প্রতি এক অদৃশ্য ভালোবাসা । সব সময় বুকে ধারণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ । দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজ অবস্থানে ছিলেন সব সময় অটুট । নীতি এবং আদর্শের প্রশ্নে কাউকে কখনও তিনি ছাড় দেননি । তমিজ উদ্দিনের রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিনি মোট তিনবার পুলিশের হাতে আটক হন এবং দুইবার কারাবরণ করেন । একবার চুয়াত্তর দিন এবং আরেকবার বিয়াল্লিশ দিন তিনি কারাগারে ছিলেন । তার নামে মোট বাইশটি মামলা হয়েছে ।
কেন এবং কিভাবে এই তরুণ বয়সে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচন করা তার জন্য সহজ হবে ? এই বিষয়ে জানতে চাইলে মোঃ তমিজ উদ্দিন বলেন,
” আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত । শুধুমাত্র রাজনীতি করার কারণে আমার নামে বিস্ফোরক মামলা সহ মোট বাইশটি মামলা হয়েছে । আমি দুইবার কারাবরণ করেছি । অনেক জুলুম অত্যাচারের স্বীকার হয়েছি । এর ফলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ স্হানীয় নেতাকর্মীরা আমাকে ভালো করে চিনেন এবং আমার সম্পর্কে জানেন । বিগত দিনে বিএনপির জন্য আমার ত্যাগের কথা সবারই জানা । বর্তমানে আমি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি । সাভার উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমার সমর্থক ও কর্মী রয়েছে । বিভিন্ন ইউনিয়নে রয়েছে ছাত্র দলের কমিটি । অনেক ইউনিয়নের ওয়ার্ড গুলোতেও রয়েছে ছাত্র দলের কমিটি । আর এই কমিটির প্রতিটি সদস্য নির্বাচনী কাজ করার জন্য মুখিয়ে আছে । সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রয়েছে আমার কর্মী , সমর্থক ও নিরলসভাবে কাজ করার জন্য অনেক কর্মী । এর ফলে আমার নির্বাচনে এজেন্ট,পোলিং এজেন্ট সহ নির্বাচনী কাজে অনেক বড় ধরনের সহযোগিতা আমি তাদের কাছ থেকে পাবো । নির্বাচনী সকল ধরনের প্রচার প্রচারণা আমি সহজেই করতে পারবো । আমি ছাত্র রাজনীতি করি আমার কোন কালো টাকা নেই । আমি কোথাও থেকে কোন চাঁদাবাজি কিংবা অন্য কোন অবৈধ উপায়ে টাকা উপার্জন করি না । সাভার উপজেলার সাধারণ মানুষের চাহিদা এবং তাদের সেবা করার জন্যই আমি নির্বাচন করবো । বলতে পারেন আমি আপামর জনসাধারণের ভাইস চেয়ারম্যান প্রার্থী । এই সাভার উপজেলার ছাত্র , কৃষক, শ্রমিক, দিনমজুর এবং খেটে খাওয়া মেহনতী মানুষের প্রার্থী আমি এবং তারাই আমার মূল শক্তি । আল্লাহর অশেষ রহমতে আমি যদি সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি সাভার উপজেলার সকল শ্রেণী – পেশার মানুষের জন্য আমার দরজা চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এবং যে কোন বিষয়ে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ” ।
চরম প্রতিকূলতার মধ্যেও নিজের আদর্শ থেকে কখনও সরে যাননি তিনি । দলের সিদ্ধান্ত ও দলীয় আদর্শের প্রতি দৃঢ়ভাবে অবিচল থাকাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা । আর সেই সকল পরীক্ষায় তিনি পাশ করেছেন খুব ভালো করে । মানুষের জন্য কাজ করা এবং নিজের রাজনৈতিক আদর্শের প্রতি আস্থা রাখাই তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ ।
রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন ও সুশাসনের বার্তা তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্যায়-জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তরুণদের মাদক থেকে দূরে রাখা, আইটি ও কর্মমুখী শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখাই তাঁর অন্যতম লক্ষ্য ।সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চান তিনি । মানুষের যে কোন বিপদে তাদের পাশে দাঁড়ানোই তাঁর জন্য অনেক আনন্দের । মানুষের সেবা করা তার রাজনৈতিক জীবনের মূল উদ্দেশ্য । জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান মোঃ তমিজ উদ্দিন ।
বর্তমানে সাভারের সর্বস্তরের মানুষ মোঃ তমিজ উদ্দিনের দলের প্রতি ত্যাগ ও আনুগত্য, সততা,ন্যায় পরায়নতা, স্বচ্ছতা, মানুষের জন্য ত্যাগের মানসিকতা , মানুষের সেবা করার প্রবল ইচ্ছে সব কিছু মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে এক গণজোয়ার । ত্যাগের রাজনীতি, ক্লিন ইমেজ ও অদম্য সাহসিকতার এক জীবন্ত প্রতীক হিসেবে সাধারণ মানুষ তাঁকে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পেতে চায় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park