
মাওলানা মোঃ আব্দুল মোতালেব ,
স্টাফ রিপোর্টার।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে জামিয়া বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে দেখে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। এ সময় প্রধানমন্ত্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।