1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার

দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ৬ জুলাই ) সকালে স্কুলের মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় । সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ওরম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ আরিফ হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আরফান আলী , দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের প্রিন্সিপাল কৃষিবিদ আবু আদনান সেলিম , সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম , বিএনপি নেতা মোঃ আবদুল মতিন , মোঃ দুদু মিয়া , দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল মাকসুদ উল্লাহ মামুন , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মিলানো শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান মাসুম , সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন । এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক – শিক্ষিকা, ছাত্র – ছাত্রী অবিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় খেলোয়াড়দের উদ্দেশ্য করে মোঃ আরিফ হোসেন বলেন ” খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। শরীরকে শতভাগ সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। দীর্ঘ সময় মোবাইলের পিছনে সময় নষ্ট না করে মাঠে ফুটবল অথবা ক্রিকেট খেললে পড়ালেখাও মনোযোগী হওয়া যায় । খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায়, তাই আমরা সবাই চেষ্টা করবো নিয়মিত অল্প সময়ের জন্য হলেও মাঠে খেলাধুলা করতে ” । খেলায় অংশগ্রহন করে লাল দল এবং হলুদ দল । ট্রাইবেকারের মাধ্যমে ১-০ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে হলুদ দল চ্যাম্পিয়ন হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আশিক এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছে সায়েম । টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম । ফাইনাল খেলাটি পরিচালনা করেন আরিয়ান মাশফিক অর্ক ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park