1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার

কালিহাতীতে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত তিনজন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও তিনজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার পারখী ইউনিয়নের তকেয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজনকে বহনকারী একটি মোটরসাইকেল কস্তুরীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park