1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার বেনাপোল পুটখালি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২০২ বোতল মাদকদ্রব্য আটক করে।

কালিহাতীতে সাঁড়াশি অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে প্রকাশ্যে ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ মৎস্য আহরণ ঠেকাতে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধার করা জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার (৩ আগস্ট) উপজেলার চারান বাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোট ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার নদী-নালা ও জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জালে মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। যারা নিষিদ্ধ জাল ব্যবহার, মজুত বা বিক্রির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park