1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার

শাল্লায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান উজ্জ্বল

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন শাকিল মিয়া (১৫), পিতা: মোখলেছ মিয়া এবং ছিল্লো মিয়া (১৪), পিতা: শিপুল মিয়া। তারা উভয়েই কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাকিল ও ছিল্লো একসঙ্গে গোসল করতে বের হয়। পথে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক খুঁটির সাপোর্টিং (টানা) তারের সংস্পর্শে এলে তারা মারাত্মকভাবে বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই গ্রামের দুই কিশোরের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে কান্দিগাঁও গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

এ ঘটনায় এলাকাবাসী বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park