1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার বেনাপোল পুটখালি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২০২ বোতল মাদকদ্রব্য আটক করে।

কবিরহাটে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

নুর আলাম বিপ্লব –

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গণভোট বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর কবিরহাটে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি কবিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড দেখতে পাওয়া যায়।

সমাবেশে বক্তব্যে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের এক ঐতিহাসিক অধ্যায়।

সাধারণ জনগণ তাদের বুকের রক্ত দিয়ে যে অধিকার ছিনিয়ে এনেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।

তারা অবিলম্বে গণভোট এর রায় বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে বলেন, “জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোট বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এবং হাদি হত্যার বিচারের দাবি জানান।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি।

অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে আগামী দিনেও দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময়ে স্থানীয় জামায়েত ইসলামীর নেত্রীবৃন্দ উপস্তিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park