1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর আলাম বিপ্লবের একমাত্র মেয়ে ফাওজিয়া আলম রোদেলা নোয়াখালী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় ঢাকা পোস্ট৭১ এর পক্ষ থেকে অভিনন্দন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মাধবপুর পৌর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। শাল্লায় নদীভাঙনের আতঙ্ক, বালু উত্তোলনের অভিযোগে ক্ষোভ। কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান।। তারেক রহমানের কিশোরগঞ্জ-কটিয়াদী আগমন: নিকলীতে বিএনপির প্রস্তুতি সভা বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার” — চীফ হুইপ নুরুল ইসলাম মণি। “ কবিরহাটে গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

” কাজী স্বাধীন ” সটাফ রিপোর্টার:-

নওগাঁ ধান-চাল উৎপাদনে দেশের শীর্ষ জেলা হঠাৎ চালের বাজারে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম। মাত্র এক মাসের ব্যবধানে এ চালের কেজিপ্রতি দাম ১২০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি কাটারি, বিআর-২৮ ও স্বর্ণা-৫সহ বিভিন্ন ধরনের সরু চালের দামও বেড়েছে।
নওগাঁ পৌর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহে কাটারি চালের দাম কেজিতে প্রায় ৪ টাকা বেড়ে ৭৬ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা-৫ চালের দাম বেড়ে হয়েছে ৫১ টাকা এবং বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আতপ চাল কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিয়ে ও পারিবারিক প্রয়োজনের জন্য চাল কিনতে এসে আগের তুলনায় অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার ব্যয় আরও বেড়ে গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাদেরও বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। দীর্ঘদিনের ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি আতপ চালের এমন মূল্যবৃদ্ধি আগে খুব কমই দেখা গেছে। অন্যদিকে কিছু ব্যবসায়ীর অভিযোগ, বড় মিল ও করপোরেট প্রতিষ্ঠানের মজুত এবং বাজার নিয়ন্ত্রণের কারণেও দামের ওপর প্রভাব পড়ছে।
তবে মিল মালিকদের মতে, ধানের উচ্চমূল্য এবং সরকারি অনুমোদনে আতপ চাল রফতানির কারণেই বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ মজুতের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চালের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত বাজার স্থিতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park