1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

মোবাইল না মেলায় অভিমান, সখীপুরে ৮ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

শুভ্র মজুমদার
স্টাফ রিপোর্টার,:-

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করার পর আব্দুল্লাহ (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে শিশুটির মৃত্যু আত্মহত্যা, নাকি এটি একটি দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ উপজেলার বেড়বাড়ী গ্রামের সৌদি প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল। মা ফোন ব্যবহার করতে নিষেধ করলে সে অভিমান করে নিজ কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর ঘরের জানালার গ্রিলের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা বলেন, আব্দুল্লাহ অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। আজও সে নিয়মিত ক্লাস করেছে। এমন অপ্রত্যাশিত মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রথমে আত্মহত্যার কথা শুনেছি। পরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, শিশুটি ঘরের পর্দা বা কাপড়ে পেঁচিয়ে এ ঘটনার শিকার হয়েছে। এটি দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে ঘটেছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park