1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

আহম্মদ সোহেল মন্জুর সুমনের নির্বাচনী ওয়াদার ৩টি সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন সেতু বিভাগের পরিচালক।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মারুফ পারভেজ বিপ্লব
স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুর সুমন এমপি পিরোজপুর ২এর ঐকান্তিক প্রচেষ্টায় ১১/০৭/২৬শনিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ার চরখালি, কাউখালি ও নেছারাবাদ উপজেলার সংযোগস্থল আমড়াজুড়ি ও নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর উপর সেতু নির্মানের স্থান পরিদর্শন করেন সড়ক ও জনপদ সেতু বিভাগের বিভাগের সচিব আব্দুর রউফ। এ সময় তাঁর সঙ্গে সেতু বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন অমিত দত্ত নির্বাহী অফিসার নেছারাবাদ উপজেলা,রায়হান মাহমুদ নেছারাবাদ উপজেলা সহকারী ভুমি কমিশনার।

পরিদর্শনকালে কর্মকর্তারা সম্ভাব্য সেতুর স্থান, নদীর ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি দিক সরেজমিনে পর্যালোচনা করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়।

সন্ধ্যা নদীর উপর সেতু নির্মানের স্থান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর ববিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, সাবেক স্বরুপকাঠি পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ওয়াহিদুজ্জামানে মানিক, সাবেক নেছারাবাদ উপজেলা যুগ্ন আহ্বায়কো সোহেল মৃধা,ল সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি জসিম বাহাদুর, নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জসিম তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দীর্ঘদিনের জনদাবী বাস্তবায়নের লক্ষ্যে সন্ধ্যা নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরেন এবং দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মিত হলে নেছারাবাদ উপজেলার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park