1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কেন্দুয়ায় পুলিশী বাধায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

নিতীশ সূত্রধর::-

পুলিশের কঠোর বাধার মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দুয়া উপজেলা শাখার নেতাকর্মীরা দুই ভাগে বিবক্ত হয়ে দলটির ৪৫তম প্রতিষ্টাবার্ষিকীর কর্মসূচি পালন করে। ০১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ২ টায় কেন্দুয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলা সদরের অগ্রনী ব্যাংকের নিচে বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।

বিএনপি নেতা মোঃ সঞ্জুর রহমান ভুঞার সভাপতিত্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধানণ সম্পাদক ও নেত্রকোণা-০৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভুঞা দুলাল। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে সকল বাধা পেরিয়ে আমাদেরকে গন্তব্যে পৌছাতে হবে। মাজহারুল ইসলাম মাজুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মোবারক হোসেন ভুঞা, মোস্তাফিজুর রহমান খুকুমনি, কামরুজ্জামান ভুঞা রিপন, ফরিদ আহম্মেদ, আতাউল হক মিন্টু, শাওন খন্দাকার জুয়েল ও আরিফ আহম্মেদ ভুঞা রাজু প্রমুখ।
এদিকে কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেন পিপিএম বলেন, কোন প্রকার নাশকতা ও বিশৃংখলা এড়াতেই পুলিশের ঠহল দেওয়া হয়ে ছিল। বিএনপির কর্মসূচিতে আমরা কোন বাধা দেয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park