1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মানিকগঞ্জে বিএনপি’র পদযাত্রা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৮৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও উন্নত চিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শনিবার (১৯ আগস্ট) সকালে জেলা শহরের বেউথা এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির পদযাত্রা কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট জহির আলম লোদী, এডভোকেট আজাদ হোসেন খান ও আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, প্রচার সম্পাদক শামীম আল মামুন, জেলা দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ হারেজ, মোঃ রেজাউল করিম, আরিফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব সহ সকল অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park