1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

নোয়াখালী কবির হাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৯৬ বার পঠিত

নুর আলাম বিপ্লব (নোয়াখালী জেলা প্রতিনিধি)
নোয়াখালী কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ি এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালন করেছে। রবিবার (২২ শে অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার নেতৃত্বে র‍্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লাবলী ইয়ামিন, কবিরহাট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম, প্রেস ক্লাবের সম্পাদক ( ভাঃ) ও কবিরহাট সি এনজি মালিক সমিতির সভাপতি নুর আলম বিপ্লব, ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান। সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী ফাতিমা সুলতানা বলেন, জনগণ সচেতন হতে হবে, সড়কে আজ স্কুল কলেজের ছোট ছেলেরা বেপরোয়া মোটরবাইক চালায়,আইনের মাধ্যমে জরিমানা করে তাদের থেকে আদায় করা কষ্ট হয়ে যায়, গাড়ির মালিকগন, মাদক মুক্ত ড্রাইভার দেখে তাদের হাতে গাড়ি দিন। বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সড়কে নিহতদের জন্য ৫ লক্ষ এবং আহত ব্যক্তির জন্য ২ লক্ষ টাকা পণোদনা দিচ্ছে। আমরা আইন মেনে চললে, সড়কের দুর্ঘটনা কমে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park