1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ০৪ জুয়াড়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়ারিকে গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার দিবাগত-রাত ১.৩০ ঘটিকায় পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে ও তদন্ত ওসি মিলন চ্যাটার্জীর নেতৃত্বে এসআই ইমরান আলী, আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রী কালিন অভিযান পরিচালনা করেন। এতে উপজেলার রামজীবন ইউনিয়নের কুটিপাড়া গ্রামের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে মোঃ আতোয়ার রহমান (৫০) এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন ঘরে কতিপয় জুয়াড়ি টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলার সময় জুয়ার বোর্ড হতে মোঃ নুরুন্নবী মিয়া(৩০), মোঃ রফিকুল ইসলাম(৩৮) মোঃ নুর ইসলাম(৪৩) ও মোঃ জাহিদুল ইসলাম(৩১)কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম, বিভিন্ন নোটের নগদ ২,০৬০/- (দুই হাজার ষাট) টাকা, জুয়া খেলায় ব্যবহৃত ৫২ (বাহান্ন) টি তাস, ০১ (এক) টি প্লাস্টিকের পাটি উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০৮/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১ রুজু করা হয়েছে।

এব্যাপারে তদন্ত ওসি মিলন চ্যাটার্জী জানান, শুক্রবার দুপুরে আসামিদের বিরুদ্ধে মামলা রজ্জু পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park