1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একদল কুচক্রী মহল।কাজী কামাল হোসেন সভাপতি স্বরূপকাঠি পৌর বিএনপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পঠিত

মারুফ পারভেজ বিপ্লব
স্টাফ রিপোর্টার।

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার হাট-বাজার ইজারা নিয়ে পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত ২৯ জানুয়ারি প্রকাশিত স্বরূপকাঠি পৌরসভার হাট-বাজার ইজারা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাকে জড়িয়ে সামাজিক মাধ্যমে একটি কুচক্রী মহল এ অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি পৌরসভার আওতাধীন ৯টি হাট-বাজার ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৯ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে ৯৩টি দরপত্রের শিডিউল প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকায় বিক্রি হয়। তবে ১৭ ফেব্রুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত থাকলেও তখন কেউ দরপত্র জমা দেননি। পরে দ্বিতীয় পর্যায়ে ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত শিডিউল বিক্রি এবং ৩ মার্চ জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু প্রথম ধাপে বিপুলসংখ্যক শিডিউল বিক্রি হওয়ায় দ্বিতীয় ধাপে কেউ শিডিউল ক্রয় বা জমা দেননি।

পরবর্তীতে তৃতীয় পর্যায়ে ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শিডিউল বিক্রি এবং ১৬ মার্চ দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। শেষ দিনে কয়েজজন ব্যক্তি ২৭টি শিডিউল ক্রয় করে নির্ধারিত সময়ে দরপত্র জমা দেন। এ সময় অন্য কেউ শিডিউল ক্রয় করেননি। সংশ্লিষ্টরা জানান, কাউকে শিডিউল কিনতে বা জমা দিতে বাধা দেওয়া হয়নি।

হাটমহল ইজারা নেওয়া ব্যক্তিরা হলেন,স্বরূপকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাদল, একই ওয়ার্ডের মো. শফিকুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম ওরফে মামুন।

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার মুঠোফোনে বলেন, “দরপত্র জমা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আমি একটি দাওয়াতে যাচ্ছি, পরে কথা বলব।”

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, “ একজন ফেসবুক সাংবাদিক ঈদের পূর্বে আমার কাছে ঈদ সালামি চেয়েছিল। আমি দিতে পারিনি। সাংবাদিকতা একটি মহৎ পেশা তাই তার নাম বলবোনা। তিনি বলেন, কাউকে শিডিউল কিনতে বা জমা দিতে কোনো বাধা দেওয়া হয়নি। যে যার মতো করে স্বাধীনভাবে দরপত্র কিনেছে। এখানে আমার কোনো ভূমিকা নেই। তাছাড়া আমি নিজেও কোনো দরপত্র ক্রয় করিনি।” তিনি আরও অভিযোগ করেন, “আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এমনকি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম জড়িয়ে কুৎসা রটানো হচ্ছে। মূলত মাননীয় প্রতিমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছেন।”

স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান জানান, “পৌরসভার হাট বাজারের দরপত্র বিক্রি বা জমাদানে কোনো বাধার অভিযোগ আসেনি। নিয়ম মেনে সব কিছু হয়েছে।”

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বরূপকাঠি পৌর প্রশাসক অমিত দত্ত বলেন, “প্রথম ধাপে দরপত্র বিক্রি হয়েছিল, কিন্তু তখন কেউ তা জমা দেয়নি। পরে তৃতীয় ধাপে দরপত্র বিক্রি হয়। দরপত্র কেনা বা জমা দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আইনগতভাবে এখানে আমাদের কিছু করার নেই।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park