1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

১৭ বছর পরে বিএনপির কেন্দ্রীয় নেতাকে গণসংবর্ধনা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

মো মাহবুব হাসান আরমান
কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ-

বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অপরাধী সে যেই হোক, যত বড় শক্তিশালীই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ১১০ জনের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনার নাই, যার কারনে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা দীর্ঘ ১৭ বছর পর আপনাদের সামনে জনসভা করার সুযোগ পেয়েছি, আমাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হাসিনা সরকার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ওরা আমাদের নেতা কর্মীদের একেক জনের নামে ৩০০/৪০০ শ করে মামলা দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে, তার বিচার বাংলার মাটিতে হবেই। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর শুভ আগমন উপলক্ষে এক গণ

সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্লেহান্ড সরকার কুট্টি, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো. মোশতাক আহম্মেদ পিনু, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, কলাপাড়া পৌর বিএনপির

সভাপতি গাজী মো.ফারুক, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালী জেলা বিএনপি, কলাপাড়া-রাঙ্গাবালী বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার সাধারণ মানুষের সভা জনসমুদ্রের পরিনত হয়। বক্তারা ১১৪ পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park